স্টাফ রিপোর্টার: গর্জন হবে মাঠে, উল্লাস হবে মঞ্চে ঈদের আনন্দ আর ধানের শীষের বিজয়ের আমেজে মেতে উঠুন ফুটবল ও সুরের মহোৎসবে মরহুম আব্দুল জব্বার (মেম্বার) স্মরণে আয়োজিত হতে যাচ্ছে বছরের সব থেকে জমকালো ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনাল ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৪ মার্চ মঙ্গলবার বেলা ২টায় রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে এ ফাইনাল ম্যাচ। ফাইনালের এই লড়াইয়ে চ্যাম্পিয়ন ট্রপির প্রত্যাশায় মাঠে লড়বেন হাইসাহেব এন্টারপ্রাইজ একাদশ ও রাজপাড়া ফুটবল একাদশ।
খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করবেন।
আয়োজকদের পক্ষ হতে আর. কে সুমন জানান, মাঠের লড়াই শেষে থাকছে দেশবরেণ্য তারকা শিল্পীদের নিয়ে এক বর্ণাঢ্য কনসার্ট। মঞ্চ কাঁপাতে আসছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি ও রাজিব সহ আরো অনেকেই। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
২০২৫ সালের ১৫ নভেম্বর মানিকছড়ি উপজেলায় আব্দুর জব্বার (মেম্বার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছিল। মানিকছড়ি তিনটহরী উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনটহরী যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি, বর্তমান সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
উদ্বোধনী খেলায় মানিকছড়ি যোগ্যাছোলা একাদশ ও তিনটহরী যুব স্পোর্টিং ক্লাব লড়াই করে। ১৪টীম নিয়ে গঠিত হয় এই টুর্নামেন্ট।