স্টাফ রিপোর্টার: পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণি সম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে দুল্যাতলী আর্মি ক্যাম্পে প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ।

দিনব্যাপী এ প্রশিক্ষণে দুল্যাতলী ইউনিয়নের মোট ১৫ জন প্রান্তিক খামারি অংশগ্রহণ করেন। এতে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনে সাধারণ রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রয়োজনীয় পশু-পাখির ওষুধ বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, পশু-পাখির মৃত্যুহার হ্রাস এবং পারিবারিক আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি।

এ সময় দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাথির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম এবং দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা উপস্থিত ছিলেন।##

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে উদ্‌যাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর…

খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি: ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করতে…

খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: বর্ণিলি আয়োজনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করা…

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সদর উপজেলা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সদর…

লক্ষ্মীছড়ি ইউএনও’র যোগদান, পরিচিতি ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হিসেবে যেগিদান করেছেন বাপ্পী দত্ত রনি। যোগদানের পর…

মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি:  খাগড়াছড়ির মহালছড়িতে ৩টি পার্বত্য জেলা সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এলএফজি সদস্যদের…

লক্ষীছড়ি জোন কর্তৃক অসহায় ব্যক্তির মাঝে গ্যাসের চুলা ও সিলিন্ডার প্রদান

স্টাফ ‍রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি জোনের উদ্যোগে একজন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে গ্যাসের চুলা ও…

লক্ষীছড়ি বাজারে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় লেঃ কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি, জোন কমান্ডার,…

লক্ষীছড়ির ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পে দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার: খাগড়াছীড় জেলার লক্ষীছড়ির ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পে দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।…