ভোট গ্রহণের জন্য প্রস্তুত লক্ষ্মীছড়ি: ১২টি ভোট কেন্দ্রে গেলো নির্বাচনী সরঞ্জাম

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ১২টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে, নির্বাচনী সরঞ্জাম। ১১ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে একের পর এক জীপ গাড়ি ছেড়ে যায় গন্তব্যে। এর আগে গত সোমবার দুর্গম ২টি ভোট কেন্দ্র লক্ষ্মীছড়ি ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিকত বিদ্যালয় ভোট কেন্দ্র এবং বর্মাছড়ি ইউনিয়নের ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হেলিকপ্টারে করে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্র নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।

এদিকে নির্বাচনী কাজে দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি ও পুলিশ সদস্যদের সাথে এক ব্রিফিংক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি প্রিসাইডিং অফিসার ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী  অফিসার মোহাম্মদ কাউছার হামিদ, মানিকছড়ি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার অসিম শাহা, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আলতাফ হোসেন প্রমুখ।

সহকারি প্রিসাইডিং অফিসার ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী  অফিসার মোহাম্মদ কাউছার হামিদ বলেন, লক্ষ্মীছড়ির দুর্গম ২টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে হেলিকপ্টারে। এছাড়ও গাড়ি যোগাযোগ রয়েছে এমন কেন্দ্রেগুলোতে বুধবার দুপুরের থেকেই ব্যালট বক্ম, ব্যালট পেপার, প্রিসাইডিং অফিসারসহ যাবতীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। সন্ধার মধ্যেই সকল ভোট কেন্দ্রে সংশ্লিষ্টরা পৌছে যাবে। প্রতিটি কেন্দ্রে ১৩জন আনসার, ৪জন পুলিশ সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও ২জন নির্বাহী ম্যাজিষ্ট্রেড নির্বাচনী কাজে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও বিজিবির ৩টি টীম ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানা গেছে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানান ইউএনও।