স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হিসেবে যেগিদান করেছেন বাপ্পী দত্ত রনি। যোগদানের পর বুধবার ছিলো তাঁর প্রথম কর্মদিবস। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) চাঁদপুর সদর উপজেলায় কর্মরত ছিলেন। গত ১৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর প্রশিক্ষণে অংশ নেন। বিসিএস ৩৮তম ব্যাচ এর এই ক্যাডার অফিসার বাপ্পী দত্ত রনি জন্মস্থান কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়।
লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ গত ২০ জুলাই ফেনী জেলার ফুলগাজী উপজেলায় বদলি হলে মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া লক্ষ্মীছড়ির উপজেলার ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। পরে মো: রিফাতুল ইসলাম গত ৪ আগষ্ট লক্ষ্মীছড়ি উপজেলায় যোগদান করার পর তিনিও বদলী হয়ে যান।
লক্ষীছড়ি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করছেন ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা বাপ্পী দত্ত রনি। আগামীকাল থেকে তিনি নিজ কার্যালয়ে নিয়মিতভাবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা শুরু করবেন বলে জানা যায়। এই কর্মকর্তা এর আগে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠপর্যায়ে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেছেন। ভূমি সেবা ডিজিটালাইজেশন, সরকারি সম্পত্তি উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর ও কচুয়ায় তার ভূমিকা স্থানীয় জনমনে ব্যাপকভাবে প্রশংসিত হয় বলে জানা গেছে। জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি পেয়ে তিনি লক্ষীছড়ি উপজেলার প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
প্রথম কার্যদিবসে নানা কর্মব্যস্ততায় দিনটি অতিবাহিত হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষত করেন ইউপি চেয়ারম্যান ও সচিবগণ। পরে বিকাল ৩টায় উপজেলা মিনি কনফারেন্স হলে এক পরিচিত সভায় মিলিত হন নবাগত ইউএনও। লক্ষীছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান-কার্বারি ও সুশীল মাজের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। নবাগত ইউএনও কাজ করতে চান এলাবাসীর জন্য এবং সকল মানুষের জন্য, সহযোগিতা কামনা করেন সকল সম্প্রদায়ের মানুষের।