লক্ষ্মীছড়িতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু

শেয়ার করুন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টায় একযোগে ১২টি কেন্দ্রে এ ভোট গ্রহণ শুরু হয়।  বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত
ভোট গ্রহণের আগেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন।  বুধবার লক্ষীছড়ি উপজেলার ১২টি কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। দুর্গম ২টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম গেছে হেলিকপ্টারে। দুর্গম এ ২টি কেন্দ্র ছাড়া বাকি ১০টি কেন্দ্র ভোটের সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণ করবে সিসিটিভি ক্যমরার মাধ্যমে। লক্ষীছড়ির ১২টি ভোট কেন্দ্রের মধ্যে ২টি অতি ঝূকিপূর্ণ ও ৯টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ  এবং ১টি ভোট কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
লক্ষীছড়ি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ জানান, “কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। সকল অপশক্তির প্রভাবমুক্ত থাকবে ভোট কেন্দ্র। সাধারণ ভোটাররা নির্ভিগ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন এমনটাই জানিয়েছেন সহকারি রির্টানিং কর্মকর্তা।
কোন কেন্দ্রে কত ভোট: লক্ষ্মীছড়ি ইউনিয়নে ভোট কেন্দ্র ৫টি, দুল্যাতলী ইউনিয়নে ৩টি ও বর্মাছড়ি ইউনিয়নে ৪ টি কেন্দ্র রয়েছে। কেন্দ্র গুলো হলো লক্ষ্মীছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১,৪২৮ জন), মংহলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২,৮৭১ জন), শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১,০৯৮ জন), যতিন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২,৩৫৩ জন) ও লক্ষ্মীছড়ি সরকারি কলেজ (১,৯৫৭জন)। দুল্যাতলী ইউনিয়নে ভোট কেন্দ্র ৩টি- দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (১,৬৪১ জন), জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১,৬০১ জন), দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩,৩৮৫জন)। বর্মাছড়ি ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে ৪টি- বর্মাছড়ি জুনিয়র হাইস্কুল (৮২৪ জন), কুতুপছড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় (২,৫১২ জন), মুক্তাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১,৫১১ জন) ও ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১,১৪০ জন)।