লক্ষ্মীছড়ি সমাজসেবা বিভাগের আর্থিক অনুদান বিতরণ

শেয়ার করুন

স্টাফ রিপেডার্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে স্কুল পড়ুয়া  শিক্ষার্থী ও অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

৫ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা মিনি কন্ফারেন্স হলে এ নগদ অর্থ তুলে দেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ কাউছার হামিদ। উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাশেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, দক্ষ শ্রমিক হতে হবে। দক্ষতা অর্জন করতে পারলে অভাব দুর হবে।

খাগড়াছড়ি জেলা সমাজ কল্যাণ সমিতির পক্ষ হতে এ অনুদান দেয়া হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রতিজনকে ১হাজার ৭০০টাকা এবং ২০২৪-২০ ২৫ অর্থ বছর প্রতিজনেক ২হাজার টাকা হারে মোট  ৩২০জনকে ৬ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। এর মধ্যে ১৬০টি পরিবার  ও ১৬০ শিক্ষার্থী রয়েছে।