স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা নবাগত জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাতকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাটার্য ও সাধারণ সম্পাদক এই.এম প্রফুল্ল -এর নেতৃত্বে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন। এসময় প্রেসক্লাবের অন্যন্য সদস্য ছাড়াও স্থানীয় পত্রিকার সম্পাদক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে পাহাড়ের আলো পত্রিকার পক্ষ হতে সম্পাদক মো: মোবারক হোসেনসহ জেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের অংশগ্রহণে নবাগত জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাতকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় জেলা প্রশাসক সকলকে ভালো লেখার পরামর্শ দেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল, সুশীণ সমাজের নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাতকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন।