লক্ষ্মীছড়িতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলী খেলায় আনন্দে মেতেছিলো সবাই

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: ‎খাগড়াছড়ির লক্ষীছড়িতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, পাতা ও চৈত্র সংক্রান্তি। ফুল বিজু ও মূলবিজু সহ নানা আয়োজনে চলছে এই উৎসব।

‎সোমবার সকালে মারমা সম্প্রদায়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি লক্ষীছড়ি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ-গান ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

পরে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত পানিখেলা(জলকেলী), যা স্থানীয়দের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি জোন কমান্ডার লে: কর্নেল মো: তাজুল ইসলাম পিএসসি,জি। এছাড়াও লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদ, উপজেলা বিএনপি সভাপতি মোঃ ফোরকান হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আামন্ত্রীত অতিথিদের অভ্যর্থনা জানান আয়োজক কমিটির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা।

‎অনুষ্ঠানে বক্তারা পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। তারা বলেন, এই ধরনের উৎসব পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

‎উৎসব উপলক্ষে এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে লক্ষীছড়ি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়। রাত পোহালেই শুরু হচ্ছে বাংলা বর্ষবরণের নানা অনুষ্ঠান।