পানছড়িতে কুপিয়ে যুবকের কব্জি বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় মো. ময়নাল হোসেন ভুট্টু (৩৬) নামে যুবককে কুপিয়ে হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করেছে দুবৃর্ত্তরা।

১০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় পানছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালানাল গ্রামে এ ঘটনা ঘটে। আহত মো. ময়নাল হোসেন ভুট্টু পুলিশের একজন তালিকাভুক্ত আসামি।

পুলিশ সূত্র জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখমসহ ভুট্টোর ২ হাতের কবজি পর্যন্ত কেটে ফেলে। পরে এলাকার লোকজন আহত ভুট্টোকে  উদ্ধার করে পানছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পানছড়ি থানার অফিসার জসীম উদ্দিন বলেন, মো. ময়নাল হোসেন ভুট্টু একজন চিহ্নিত সন্ত্রাসী। পানছড়ি থানায় অস্ত্র, দস্যুতা, চুরির মামলাসহ ১২টি মামলা রয়েছে তার বিরুদ্ধ। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নিব।