ফটিকছড়িতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

শেয়ার করুন

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে চট্টগ্রাম ফটিকছড়ি এলাকার আজিমনগর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযালন পরিচালনা করে ২ টি অবৈধ বিদেশী পিস্তল, ১ টি রিভলভার, ১ টি শর্ট গান, ১ টি এলজি, ২ টি পিস্তল ম্যাগাজিন, ১ টি রিভলভার ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তল এমুনিশন, ১০ রাউন্ড শর্ট গান এমিনেশন, পেট্রোল বোমা তৈরির সরঞ্জামাদি এবং বিস্ফোরক প্রস্তুতির উপকরণসহ হৃদয় কর্মকার নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।