স্টাফ রিপোর্টার: মহা বিজু, সাংগ্রাই এবং বৈশাখী উৎসব ২০২৬ উপলক্ষে পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়কে আর্থিক সহযোগিতা প্রদান করেছে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম ঐতিহ্যবাহী উৎসব মহা বিজু, সাংগ্রাই এবং বৈশাখী উদযাপন উপলক্ষে ৯ এপ্রিল বৃহস্পতিবার গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোন কর্তৃক লক্ষীছড়ি, বার্মাছড়ি ও দুল্যাতলী এলাকার বিভিন্ন আয়োজক কমিটিকে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
মহা বিজু, সাংগ্রাই এবং বৈশাখী উৎসবটি চাকমা ও মারমা সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব, যা পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। মহা বিজু, সাংগ্রাই ও বৈশাখী উৎসব উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করেন। উক্ত আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। এছাড়াও উল্লেখিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত স্থানীয় জনগণ ও ধর্মীয় ব্যক্তিবর্গ বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তারা জানান, এ ধরনের সহযোগিতা সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।