স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি-লক্ষ্মীছড়ি ১৪ কি: মি: এবং লক্ষ্মীছড়ি সিন্দুকছড়ি ১৬ কি: মি: সড়কটি ১৮ ফুট প্রশস্ত করার দাবি করেছে এলাকাবাসী। এ সড়কটি প্রশস্ত করা হলে পাল্টে যাবে লক্ষ্মীছড়ি উপজেলার বর্তমান দৃশ্যপট। জীবন যাত্রার মান বাড়বে অনেকগুন।
জানা যায়, মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কটি মাত্র ১২ফুট প্রশস্ত। একই অবস্থা লক্ষ্মীছড়ি-সিন্দুকছড়ি সড়কটিও। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। দুর্ঘটনা ঘটে প্রতিনিয়তই। রাস্তটি সরু হওয়ার কারণে লক্ষ্মীছড়ি থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম কিংবা ঢাকাগামী বড় যানবাহন চলাচল করতে পারছে না। এছাড়াও ১৪ কি: মি: দীর্ঘ এই সড়কটিতে অন্তত ১১৫টি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। এর মধ্যে প্রায় ৮০টিরও বেশি মারাত্মক ঝুকিঁপূর্ণ বাঁক লক্ষ্য করা যায়। এখানকার মানুষের একমাত্র যাতায়াতের ব্যবস্থা মোটরসাইকেল ও সিএনজি।
এ উপজেলায় আ¤্রপালী, কলা, হলুদ, আদা ও পাহাড়ের ঝাঁড়ুর ফুল প্রচুর উৎপাদন হয়। সহজ যোগাযোগ ব্যবস্থা না থাকায় এসব উৎপাদিত পণ্য বিক্রি হয় সীমিত আকারেই। রাস্তা-ঘাটের অপ্রতুলতার কারণে এ উপজেলার উন্নয়ন থমকে আছে। এলাকার মানুষের আয় জীবন-জীবিকার মান উন্নত হচ্ছে না। উক্ত রাস্তা প্রশস্ত করা হলে এ উপজেলার উন্নয়নের জন্য সুদুর প্রসারী ভূমিকা রাখবে, পাশাপাশি দুর্ঘটনাও কমবে অনেকাংশে। এছাড়াও রাস্তাটি প্রশস্ত এবং উন্নত করা হলে এখানাকার উৎপাদিত কৃষিপণ্য রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল বিক্রি করা সহজতর হওয়ার পাশাপাশি কৃষকরা পেতো ন্যয্যমূল্য। এছাড়াও এ সড়কটি প্রশস্ত করা হলে এটি ব্যবহার করে লক্ষ্মীছড়ি-বর্মাছড়ি-কাউখালী হয়ে রাঙ্গামাটির সাথে সংযোগ স্থাপন সহজতর হবে বলে স্থানীয়রা মনে করে। ফলে রাঙ্গামাটি থেকে ঢাকাগামী যাত্রীরা চট্টগ্রাম না গিয়ে লক্ষ্মীছড়ি হয়ে জালিয়াপাড়া-রামগড় হয়ে সহজেই রাজধানী ঢাকা পৌছতে পারবে। তাই মানিকছড়ি-লক্ষ্মীছড়ি-সিন্দুকছড়ি সড়কটি ১৮ফুট প্রশস্ত করার প্রকল্প বাস্তবায়ন একণ সময়ের দাবি।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা বলেন, মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কটি পাশে বড় করা খুবইা জরুরি। চিকন সড়ক হওয়ার কারণে বড় গাড়ি আসতে পারে না। রাস্তাটি প্রশস্ত করতে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণলয়ের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: ফোরকান হাওলাদার বলেন, লক্ষ্মীছড়ি বাজারকে ঘিরে প্রতিনিয়ত বহু যানবাহন চলাচল করে কিন্তু সেগুলো ছোট জীপ ও সিএনজি। এই রাস্তাটি বড় করা হলে বড় যানবাহন চলাচল করতো এবং দূরের ব্যবসায়ীরা এসে মালামাল ক্রয় করে দেশের অন্যত্র নিতে সুবিধা হতো বলে আমি মনে করি।
লক্ষ্মীছড়ি[ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ বলেন, এ উপজেলার প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত করা যায় তাহলে এ উপজেলা দ্রুত এগিয়ে যাবে এবং জীবন মান অনেক উন্নত হবে বলে মনে করেন তিনি। পিছিয়ে পরা এ উপজেলাকে এগিয়ে নিতে হলে মানিকছড়ি-লক্ষ্মীছড়ি-সিন্দুকছড়ি সড়কটি ১৮ফুট প্রশস্ত করার দাবি জানিয়েছে এলাকাবাসী।