রাঙ্গামাটি প্রতিনিধি: অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফীকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে । নিয়োগের সঙ্গে রাঙ্গামাটির ইতিহাসে এই প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। নিয়োগ প্রজ্ঞাপন স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম।
নাজমা আশরাফী ২৯তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। করোনাকালীন সময়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করেন।
নাজমা আশরাফী জানান, “গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি হয়েছে। খুব শীঘ্রই রাঙ্গামাটিতে যোগদান করব।