মো.আকতার হোসেন বিশেষ প্রতিনিধি:-
রাঙামাটির লংগদু জোনের জোরালো অভিযানে দক্ষিণ পাবলাখালি এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল ১৫ মার্চ (রবিবার) দিবাগত রাতে এই সফল অভিযান পরিচালিত হয়।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) দলের সংগ্রাহক রঞ্জন বিকাশ চাকমা অবৈধ অস্ত্রসহ দক্ষিণ পাবলাখালি এলাকায় অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতে রাত ১০ টার সময় লংগদু জোনের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০১টি স্টারলেট ইউএসএ ০.২২ ক্যালিবার পিস্তল,০৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন রঞ্জন বিকাশ চাকমা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
লংগদু জোন সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো অপতৎপরতা কঠোর হাতে দমন করার প্রত্যয় ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।