লক্ষ্মীছড়িতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শেয়ার করুন

স্টাফ রিপোর্ট: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমেই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ এর নেতৃত্বে সকল অফিসাররা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে বীরমুক্তিযোদ্ধা, লক্ষ্মীছড়ি থানা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মারমা ঐক্য পরিষদ, বাজার কমিটি, লেবার সমিতি, হাসপাতালসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।

পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ। এছাড়াও থানার অফিসার ইনচার্ মো: সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার লিটন চন্দ্র সূত্রধর। শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কা বিতরণ করা হয়।