খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে তিন বছর পর উৎসবমুখর পরিবেশে রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোট গ্রহণ শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, এডভোকেট বেদারুল ইসলাম।
এ নির্বাচনে দুইটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। ভাইস চেয়ারম্যান পদে তিন জন। কার্যনির্বাহী সদস্য পদে ১০জন প্রার্থী এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেক্রেটারি পদে মোঃ আব্দুল মজিদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার তরুণ কুমার ভট্টাচার্য বলেন, খাগড়াছড়িতে তিন বছর পর রেড ক্রিসেন্ট ইউনিটের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ চলছে। এ ভোট গ্রহণ বেলা ৪টা পর্যন্ত চলবে। রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা আশা করছি সদস্যদের স্বচ্ছ এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রেড ক্রিসেন্ট ইউনিট খাগড়াছড়ি জেলায় স্বচ্ছ দায়িত্ব পালনের মধ্য দিয়ে সেবা কার্যক্রম অব্যাহত রাখবেন।