মহালছড়ির ২০০ পরিবার পাচ্ছে ‘স্টার্ট ফান্ড’ প্রকল্পের মানবিক সহায়তা

শেয়ার করুন

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য START FUND BANGLADESH ও START NETWORK এর উদ্যোগে বাস্তবায়নাধীন মানবিক সহায়তা কার্যক্রম (ALERT B 075) প্রকল্পের অবহিতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ জুলাই সোমবার সকাল ১১টায় মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা, রাজীব দে,(এসআই) মহালছড়ি থানা, মানিক রঞ্জন চাকমা,০১ নং সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঝুমালিয়া চাকমা, এইচআর অ্যান্ড এডমিন ম্যানেজার (সেইফগার্ড ফোকাল), আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। সভা সঞ্চালনা করেন তঞ্চঙ্গা টি.এফ. টার্জালিন (জুয়েল), আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস।উল্লেখ্য যে মহালছড়ি উপজেলায় ২ টি ইউনিয়ন মহালছড়ি সদর ইউনিয়ন ও ৩ নং ক্যায়াঘাট ইউনিয়নে মোট ২০০ জন পরিবার এ প্রকল্পের আওতাভুক্ত হবে এবং কি সুবিধা ভোগী হবেন। এছাড়াও এ প্রকল্পের আওতায় শিক্ষা উপকরণ, নারীদের সুরক্ষা সামগ্রী উপকরণ, শেল্টার সামগ্রী সহ সহায়তা প্রদান করা হবে। বাস্তবায়ন করবেন আশিকা ডেভেলাপমেন্ট এসোসিয়েটস।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, উপকারভোগী নির্বাচন পদ্ধতি, বাস্তবায়ন কৌশল এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা প্রকল্পের সফল বাস্তবায়নে প্রয়োজনীয় মতামত ও পরামর্শ প্রদান করেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।