পাহাড়ের আলো: খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে নবাগত জোন কমান্ডার লে. কর্ণেল মো. আমিনুর ইসলামকে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। একই সঙ্গে বিদায়ী জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্ল, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর মল্লিক, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু এবং কোষাধ্যক্ষ নুরুচ্ছফা মানিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, জেলার যেকোনো পরিস্থিতিতে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন গঠনমূলক ভূমিকা পালনে সবসময় পাশে থাকবে। পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সমন্বয়ের মাধ্যমে খাগড়াছড়ির শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।