স্টাফ রিপের্টার: পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণ উৎসাহিত করতে বাংলাদেশ বন অধিদপ্তর দেশের বিভিন্ন জেলা-উপজেলায় স্থানীয় নার্সারিগুলোর মাধ্যমে বিনামূল্যে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে যাচ্ছে। তারই আলোকে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি বন বিভাগের উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।
১৬ আগস্ট রোববার ‘পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল ইসলাম। এ সময় লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা এস এম সাইফুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধ করার লক্ষ্যে ভূমি ও বসতভিটায় বনায়নের জন্যই চারা বিতরণের লক্ষ্য উদ্দেশ্য।