খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত খীসা)–এর এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাহাড়ে উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১ নম্বর খাগড়াছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবাড়ি এলাকায় একটি দোকানের পাশে এ ঘটনা ঘটে। নিহত নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭)। তিনি রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
ইউপিডিএফের দাবি, সাংগঠনিক কাজে এলাকায় অবস্থানকালে মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এতে নিউটন চাকমা ঘটনাস্থলেই নিহত হন, তবে তার সঙ্গে থাকা আরেকজন পালিয়ে প্রাণে রক্ষা পান। অন্যদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ জানা