খাগড়াছড়িতে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আটক ১

শেয়ার করুন
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদরের সবুজবাগ এলাকায় গতকাল চুরি যাওয়া স্বর্ণালংকার পুলিশের তৎপরতায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে খাগড়াছড়ি সদর থানা-পুলিশ। চোর মোঃ হৃদয় কে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার বিকালে চুরির যাওয়া স্বর্ণালংকার আল্লার দান হোটেলের টয়লেটের সিলিং থেকে উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মোঃ কামরুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের মানুষদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হৃদয়ের আচরণ সন্দেহজনক মনে হয়, তখন তাকে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। থানায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মোবাইল ফোন চেক করা হলে, হৃদয়ের মোবাইল ফোনে বিকাশে ২৫ হাজার টাকা ট্রানজেকশন ম্যাসেজ পাওয়া যায়, ম্যাসেজের সময় ঘটনার পরে, এতে পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়, টাকা পাঠানো ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়,২৫ হাজার টাকা পাঠানোর পরেও, তার পকেটে আরো টাকা রয়েছে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে এক পর্যায় সে চুরি করার কথা সে স্বীকার করেন। চোর হৃদয় চুরি যাওয়া ঘরের মালিক মোঃ জাহাঙ্গীর আলম এর মেজো ছেলে, চোর ছেলের ভবিষ্যৎ সাজা নির্ভর করছে তার পিতার উপর।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কায় কিসলু জানান,ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে চুরি যাওয়া মালামাল ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়া হবে। এঘটনায় খাগড়াছড়ি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মোঃ কামরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কায় কিসলু ও সেকেন্ড অফিসার মোঃ ইসমাইল এর নেতৃত্বে ঘটনার সত্যতা উদঘাটন, আসামী আটক ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।