স্টাফ রিপোর্টার: বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট আন্ত:উপজেলা চ্যাম্পিয়নশীপ ২০২৬এর ২য় সেমিফাইনাল ম্যাচে খাগড়াছড়ি সদর উপজেলা সম্প্রীতি একাদশকে ট্রাইবেকারে ৪-৫ গোলে হারিয়ে লক্ষীছড়ি মারমা ছাত্র ঐক্য পরিষদ ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। একই সাথে ফাইনালে ওঠে নতুন ইতিহাস গড়লো লক্ষ্মীছড়ি উপজেলা। ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হন লক্ষীছড়ি মারমা ছাত্র ঐক্য পরিষদ এর ১৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রবিন ত্রিপুরা।
জানামতে এর আগে কখনই সেমিফাইনাল কিংবা ফাইনালে লক্ষীছড়ি উপজেলা ফুটবল প্রতিযোগিতায় জেলা পর্যায় এমন সাফল্য দেখেনে। এটাই প্রথম অর্জন বলে স্থানীয় ব্যক্তিরা জানান। যদিও এর আগে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল, সম্প্রীতি ফুটবল কাপসহ নানা আয়োজন ছিলো ফুটবলকে ঘিরে। প্রতিযোগিতায় অবশ্য অংশ নিয়েছে। কিন্তু লড়াইয়ে হার নিয়ে বাড়ি ফিলতে হয়। এবার লক্ষ্মীছড়ি ফুটবল টীম জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামে। বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায় ১৬টি টীম অংশ নিয়েছিলো। লক্ষীছড়ি মারমা ছাত্র ঐক্য পরিষদ অপরাজিত চ্যাম্পিন হওয়ার গৌরব অর্জন করে।
টীম ম্যানেজার অংগ্য প্রু মারমা বলেন, আমাদের টীমকে সাজিয়েছি জিতার লক্ষ্য নিয়েই। আমাদের প্রতিটি খেলোয়াড় চমৎকার খেলেছে। আগামী বুধবার ফাইনালে চ্যাম্পিয়ন ট্রপি নিয়েই আমরা বাড়ি ফিরবো। পুরো টীম ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো । উপজেলা বিএনপি সবার্তত্বক সহযোগিতা করে যাচ্ছে। জয় ছিনিয়ে আনতে আমাদের খেলোয়াড়রা সর্বোচ্চটাই উজার করে দিবে বলে আমার বিশ্বাস। এ ক্ষেত্রে ক্রীড়ামোদি সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান বলেন, আগামী বুধবার খাগড়াছড়ি হাইস্কুল মাঠে সুন্দর একটি ফুটবল খেলা উপহার দিবো। যে খেলায় আমাদের লক্ষ্মীছড়ির টীম জয় লাভ করবে।
উপজেলা ফুটবল একাডেমির আহবায়ক মকবুল আহমেদ বলেন, বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনকে অনেক দুর এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা উপজেলা পর্যায় যখন টুর্নামেন্ট চালু করেছি, তখন দেখেছি মানুষ ফুটবল খেলার প্রতি অনেক আগ্রহ। শত শত ফুটবল প্রেমিরা খেলা দেখার জন্য মাঠে হাজির হয়। লক্ষ্মীছড়ির টীম চ্যাম্পিয়ন হবে এই প্রত্যাশার পাশাপাশি বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট আন্ত:উপজেলা চ্যাম্পিয়নশীপ সফল হোক এই কমনা করছি।
ফিফার সাবেক রেফারি বিটু রাজ বড়ুয়া লম্বা বাঁশি বাজিয়ে খেলো শুরু করলে গোল শুন্যতেই প্রথমার্ধ শেষ হয়। সহকারি রেফারি ছিলেন, মো: মামুন ও মো: সোলেয়মান। নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়া খেলা গড়ায় ট্রাইবেকারে। ৫-৪ গোলে খাগড়াছড়ি সদর উপজেলা সম্প্রীতি একাদশকে হারিয়ে লক্ষীছড়ি মারমা ছাত্র ঐক্য পরিষদ ফাইনালে ওঠে।দু’দলই আক্রমন পাল্টা আক্রমন করে। স্মপ্রীতি একাদশের টীমে ২জন বিদেশি খেলোয়াড় থাকায় দর্শকদের মাঝে ছিলো বাড়তি উৎসাহ। ভাষ্যকারের ক্যমেরা ও স্যামশাং এর নাম বলতেই বিপুল ইৎসাহে মেতে ওঠে দর্শকরা যা ছিলো পুরো খেলায় বাড়তি আকর্ষন। এই খেলাকে ঘিরে প্রচুর দর্শক সমাগম হয় জেলা সদরের হাইস্কুল মাঠে।
২৮ অক্টোবর বুধবার বিকাল ৩টায় একই মাঠে ফাইনালে লড়বে দুই শক্তিশালী টীম লক্ষীছড়ি মারমা ছাত্র ঐক্য পরিষদ বনাম দীঘিনালা রিপন স্মৃতি একাদশ।