মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: পার্বত্য খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাতের সঙ্গে মহালছড়ি উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি বুধবার বিকালে মহালছড়ি উপজেলা সম্মেলন কক্ষে মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান’র সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শামসুল আলম,মহালছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মো: সামিউল সানি, মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা, মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মার্মা, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা সহ প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত তার বক্তব্যে জেলাবাসীর সেবায় সর্বদা সজাগ থাকার এবং জনগণের জন্য জেলা প্রশাসকের অফিসের দরজা খোলা রাখার আশ্বাস দেন। তিনি আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামের নেতা মোঃ মাহবুবুর রহমান মামুন সহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে জেলা প্রশাসক উপজেলার দপ্তরগুলোর কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে সেবার মান আরও উন্নত করার নির্দেশনা প্রদান করেন।