মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দূর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সকালে বাইল্যাছড়ি সরকারি বিদ্যালয় মাঠে এই চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন মার্টিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মাসুদ খান।

এ সময় তিনি বলেন, পাহাড়ে শান্তি সম্প্রীতি রক্ষার পাশাপাশি সেনাবাহিনী অসহায় রোগীদের প্রতিনিয়ত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে, এ ধারা অব্যাহত থাকবে। সেনাবাহিনী জানিয়েছেন দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে সাত শতাধিক পাহাড়ি বাঙ্গালী রোগীকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেন ঢাকা থেকে আসা সার্জারি বিশেষজ্ঞ ডা. নার্গিস আক্তার, চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল জলিল, গাইনী বিশেষজ্ঞ ডা. কামরুন্নেছা নাহার ডলি, গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেজর রায়হান ও মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাফিউল।

এসময় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, জেডএসও মেজর সামিউল হক সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।