রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: সারাদেশের ন্যায় রামগড়ে ” দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব ” -এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র্যালি, দুর্যোগকালীণ মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
১০ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও রামগড় দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে ফায়ার সার্ভিস আয়োজনে যৌথ মহড়ায় অংশ নেয়।
উপজেলা ওয়্যারহাউজ ইন্সপেক্টর বিশ্বান্তর বড়ুয়া’র পরিচালনায় ভূমিকম্প ও অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শনের মধ্যেদিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) এসএমএ করিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওসি নাজির আলম, রামগড় উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, স্টেশন কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রা,বা,উ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা ও সহকারী প্রধান শিক্ষক সুশীল মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জুলিয়াস চাকমা, এনসিপি রামগড় উপজেলা সমন্বয়ক মো. হারুনুর রশিদ, তথ্য আপা ম্রাসুইনু চৌধুরী প্রমুখ। বক্তাগন বলেন- ভূমিকম্প ও অগ্নি নির্বাপন,উদ্ধার মহড়া, জরুরী নম্বর সংগ্রহসহ, প্রশিক্ষন, ভলান্টিয়ার হিসেবে মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, ফায়ার সার্ভিস ফোর্স ও রাবাউবি এর রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।