লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন,শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে দুল্যাতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে দেওয়ান পাড়া ফুটবল একাদশকে ১-০গোলে হারিয়ে তুল্যাকার্বারী পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগডিয়ার জেনারেল মো: নুরুল আমিন। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, এই খেলা এখানেই শেষ নয়, আরো বড় পরিসরে রিজিয়ন পর্যায় আয়োজন করা হবে বলে আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের সকলের মাঝে অসাম্প্রদায়িক চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য এবং এখানে বসবাসরত পাহাড়ী-বাঙালি জাতি-ধর্ম নির্বিশেষে সকলের মাঝে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খেলাধুলার সমকক্ষ আর কিছু হতে পারে না। ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে লক্ষীছড়ি জোন কর্তৃক আয়োজিত ‘‘সম্প্রীতি পুরুষ ফুটবল টুর্নামেন্ট–২০২৬” অনন্য ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস এছাড়াও রিজিয়ন কমান্ডার মহোদয় ভবিষ্যতে লক্ষীছড়ি, মাটিরাঙ্গা এবং সিন্দুকছড়ি জোনের বিভিন্ন টিম এর সংশ্লিষ্টতায় রিজিয়ন পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্ণেল মাসুদ খান, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল ইসমাইল সামস্ আজিজি, লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সাদ বিন সাঈদ ও মেজর ফাহাদ বিন আসাদ, জেলা পরিষদ সদস্য অনিময় চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা ও সুইশালা চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা খেলা উপভোগ করেন। সেরা খেলোয়াড় দেওয়ালন পাড়া একাদশের মংচিং মারমা ও  তুল্যাকার্বারি পাড়ার সেরা গোলকিপার সুব্রত চাকমা। মাস ব্যাপি আয়োজিত এ টুর্নামেন্টে লক্ষীছড়ি জোনের আওতাধীন মোট ২২টি ফুটবল দল অংশ গ্রহণ করে।

যথারীতি বিকেল ৩টায় খেলা শুরু হলে প্রথম থেকেই চাপে রাখে তুল্যাকার্বারী পাড়া একাদশের খেলোয়াড়রা। প্রথমার্ধের ১০মিনিটের মাথায় তুল্যাকার্বারী পাড়া একাদশের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এ্যাপলিন চাকমা গোল করে দলকে এগিয়ে রাখে। দেওয়ান পাড়া একাদশ গোল পরিশোদেল আপ্রাণ চেষ্টা করলেও বল জালে জড়াতে পারে নি। তবে শুতেই যেভাবে  তুল্যাকার্বারী পাড়া একাদশ চেপে ধরেছিলো গোল ব্যবধান আরো বাড়তে পাবতো বলে দর্শকরা অভিমত ব্যক্ত করেন। এই ফাইনাল খেলাকে ঘীরে প্রচুর দর্শক সমাগম ঘটে দুল্যাতলী মাঠে।