লক্ষীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ক্লাব মিলনায়তনে লক্ষীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষীছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোবারক হোসেন।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি জোনের এডজুটেন্ট ক্যাপটেন ফাহিম ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন লক্ষীছড়ি উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অংগপ্রু মারমা, বিডি ক্লিনের সমন্বয়ক আনিছুর রহমান, রাহুল আমিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেস ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল একটিভিস্ট ও লক্ষীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কয়েকজনের মধ্যে ঈদ সম্মানী অর্থ তুলে দেওয়া হয়। পরে দেশ ও জাতির শান্তি, কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে সম্মিলিতভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়।