লক্ষ্মীছড়ি সেনা জোন কর্তৃক ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি সেনা জোন কর্তৃক ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।  ৯ সেপ্টেম্বর রোববার দুপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ঢেউটিন ও অনদান প্রদান করা হয়।

জানা যায়,  লক্ষীছড়ি জোন কমান্ডার এর নিদেশনায় শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে লক্ষীছড়ি উপজেলাধীন লক্ষীছড়ি কিন্ডার গার্ডেন স্কুলে এর ঘর মেরামত করার জন্য অনুদান হিসেবে  প্রয়োজনীয় ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করেন জোনের এ্যাডজুটেন্ট।

লক্ষীছড়ি কিন্ডার গার্ডেন স্কুলে  প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন এই অনুদান গ্রহণ করেন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।