স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ির উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ এর বদলী জনীত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সরকারি এক আদেশের ফলে ফেনী জেলার ফুলগাজী উপজেলায় মোহাম্মদ কাউছার হামিদ নতুন দায়িত্ব নিবেন। ১৯ জুলাই ছিল লক্ষ্মীছড়ির জন্য শেষ কর্মদিবস। ২১ জুলাই মঙ্গলবার সকালে তিনি ফেনি ফুলগাজি উপজেলায় যোগদানের উদ্দেশ্যে লক্ষ্মীছড়ি উপজেল ত্যাগ করেন। ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এর আগে রোববার বিকেলে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের পক্ষ হতে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (অ.দা.) জহির রায়হান, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, ইউপি সদস্য দেলোয়ার হোসেন ফরাজি, কার্বারী এসেসিয়েশনের সভাপতি রতন বিকাশ চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান সুইশালা চৌধরূ, এআরখান শামিম, আনিসুর রহমান, মো: নাজমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এদিকে অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠন বিদায় সংবর্ধনার আয়োজন করে বলে জানা গেছে।
উল্লেখ্য গত ২০২৫ সালের ১ ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোহাম্মদ কাউছার হামিদ-কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে জারি করা এক প্রজ্ঞাপনে লক্ষ্মীছড়ি উপজেলায় পদায়ন করা হয়। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ইউএনও সেটু কুমার বড়ুয়া বদলি হলে মোহাম্মদ কাউছার হামিদ লক্ষ্মীছড়িতে ইউএনও হিসেবে যোগদান করেন। ৩৬তম ব্যাচ এর প্রশাসনের এই ক্যাডার ১০ডিসেম্বর লক্ষ্মীছড়ি উপজেলায় যোগদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ কাউছার হামিদ দায়িত্ব গ্রহণের প্রায় আট মাস অতিবাহিত করেন। লক্ষ্মীছড়ি উপজেলায় পরবর্তী ইউএনও পোষ্টিং না দেয়া পর্যন্ত মানিকছড়ি ইউএনও আফরোজ ভূঁইয়া অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।