খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ 

শেয়ার করুন

স্টাপ রিপোর্টার:- 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে জেলার টাউন হল অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ি রিজিয়ন, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ সাইফুর রহমান বিভিএম (বার), পিএএমএস, উপ- মহাপরিচালক, ও পার্বত্য রেঞ্জ চট্টগ্রাম।

সমাবেশে প্রধান অতিথি বলেন, দেশের যে কোনো সংকটকালে আনসার বাহিনী স্ব স্ব অবস্থান থেকে কাজ করেছে। বাহিনীর সদস্যরা নানা আত্মত্যাগ করে এই দেশকে সম্মানিত করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যখন পুলিশ সদস্যরা নিষ্ক্রিয় ছিলেন তখন থানায় থানায় দায়িত্ব পালন করেছে আনসার সদস্যরা। সরকারি দপ্তরে নিরাপত্তার কাজ করেছে। দেশের সব সংকটকালে দায়িত্ব পালন করে আনসার বাহিনী তার সব সক্ষমতা সমুন্নত রেখেছে। তাই এ বিভাগের সব সদস্যকে সততা, দক্ষতা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্নেল মো: আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি, সেক্টর কমান্ডার, বর্ডার গার্ড বাংলাদেশ, খাগড়াছড়ি, মো: আরেফিন জুয়েল, পুলিশ সুপার, খাগড়াছড়ি, ডা: মোহাম্মদ ছাবের, সিভিল সার্জন, খাগড়াছড়ি, জনাব মোঃ সাজেদুর রহমান বিভিএম, অধিনায়ক, মানিকছড়ি আনসার ব্যাটলিয়ন, মো: আম্মার হোসেন, অধিনায়ক, কুমিল্লা টিলা আনসার ব্যাটালিয়ন, মো: আরিফুর রহমান, পিপিএম, জেলা কমান্ড্যান্ট, খাগড়াছড়ি।

সমাবেশ শেষে আনসার ভিডিপি সদস্যদের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর আগে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

Leave a Reply