খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে অতি সাম্প্রতিক সময়ে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। ২ আগস্ট রবিবার দুপুরে খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে বন্যাদুর্গত মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। ট্রাস্টের উদ্যোগে ভাঙাব্রিজ গঞ্জপাড়া ও দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকায় মোট ৯০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে সপ্তাহব্যাপী ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলায় অন্তত ১৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে বিভিন্ন অবকাঠামো খাতে প্রায় ৬৬ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।