খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

শেয়ার করুন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিএনপি’র চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপি’র কার্যালয়ে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন এর আয়োজনে খাগড়াছড়ি ২৯৮নং পদপ্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া উপস্থিত থেকে দেড় শতাধিক গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা করেন।

এসময় তিনি সাবেক জননেত্রী বিএনপি’র চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। উনার যেনো জননে জান্নাত নসিব হয়। উনার আদর্শকে ধারণ করে আগামীতে যেনো আমরা বিএনপিকে জয়যুক্ত করে দেশের সেবা করতে পারি।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদন অনিমেষ চাকমা রিংকু সহ খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।