মানিকছড়িতে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

শেয়ার করুন

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি-

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ আসর উপজেলা অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আমান উল্লাহ’র পরিচালনা এবং উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান এর শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মো. ইয়াকুব আলী চৌধুরী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ খাগড়াছড়ির জেলা সহকারী সেক্রেটারী মো. ইউছুপ, নাগরিক পাটির উপজেলা আহবায়ক এসএম জাহাঙ্গীর আলম প্রমূখ।