খিরামে নুরুল উলুম আহমাদিয়া রেজভিয়া মাদ্রাসার এতিম অনাথ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার অন্তর্গত খিরাম এলাকার নুরুল উলুম আহমাদিয়া রেজভিয়া দাখিল মাদ্রাসার এতিম, দরিদ্র, অসহায় ও অনাথ শিক্ষার্থীদের মাঝে লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উক্ত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী পেয়ে উপকৃত হয়েছে।

দুর্গম পাহাড়ি এলাকার অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পড়াশোনায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এসময় খিরাম ক্যাম্প কমান্ডার শিক্ষার্থীদের মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন এবং সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও শৃঙ্খলা অনুসরণের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।