গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে লংগদু জোনের মতবিনিময় সভা

শেয়ার করুন

আবদুর রহিম, লংগদু: লংগদু জোন ৩৪ বীরের উদ্যোগে ২৫ অক্টোবর জোন সদরে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা এবং স্থানীয় উন্নয়ন নিশ্চিতকল্পে সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায়  বিদায়ী জোন কমান্ডার লেঃকর্ণেল মাহমুদুল হাসান পিএসসি লংগদু জোনের নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ মাহরুস, পিএসসি-কে উপস্থিত সকলের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। বিদায়ী জোন কমান্ডার এই অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক ধারা অক্ষুণ্ণ রাখা, সন্ত্রাসীদের অপতৎপরতা ও বিচরণ রোধ করা এবং এলাকার শান্তি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, নবাগত জোন কমান্ডারের নেতৃত্বে লংগদু জোনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ধারা অব্যাহত থাকবে।  

সভায় নবাগত জোন কমান্ডার, লেঃ কর্ণেল মোঃ খালিদ মাহরুস, পিএসসি, জেডএসও লংগদু জোন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), স্থানীয় ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, ফরেস্ট কর্মকর্তা, লংগদু উপজেলা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। # মোঃ আবদুর রহিম  লংগদু রাঙ্গামাটি