চলছে ওয়াদুদ ভূইয়ার ধানের শীষের প্রচারণা সাথে ওঠান বৈঠক

শেয়ার করুন

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় ধানের শীষ প্রতীক ও বিএনপির ৩১ দফার প্রচারণায় উঠান বৈঠক করেছে শত শত নেতাকর্মী।

২৯ নভেম্বর শনিবার সন্ধা ৭টায় হাফছড়ির আকবরের দোকান এলাকায় হাফছড়ি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মোঃ ইউচুপ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক সাঃ সম্পাদক মোঃ আরমান হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা সহ যুববিষয়ক সম্পাদক আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন আরিফ, যুগ্ন আহবায়ক মোঃ নুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুন, হাফছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হোসেন রিফাত সহ আরো অনেক নেতাকর্মী বৃন্দ।

এ সময় বক্তারা একে একে সকলেই বলেন ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ওয়াদুদ ভূইয়ার উন্নয়ন মসজিদ, মন্দির, রাস্তাঘাট, ফলজ বাগানসহ অসংখ্য উন্নয়ন করেছেন এপার্বত্য এলাকায়। আমরা আগামীতেও যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করতে পারি তাহলে উন্নয়ন সহ গরীব দুঃখির খেদমতে কোনো কমতি রাখবেন না প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া।