‘তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ-হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে‘
প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কসহ ফটিকছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয় । পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, “সারাদেশে একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা অতীতে মাফিয়াতন্ত্র কায়েম করেছে এবং আমার ভাইদের হত্যা করেছে, তারা আবারও দেশে নৈরাজ্যে মেতে উঠেছে । ২০২৪ সালের ৫আগস্টের আগে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই জাতীয় ঐক্য সৃষ্টি করে এ ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ ছাড়া করতে হবে।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ফ্যাসিবাদ যে ভাবে পালিয়েছিল, একই ভাবে ফ্যাসিবাদ যারা এদেশে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তাদেরকেও হাসিনার পথ অনুসরণ করতে হবে। সরোয়ার আলমগীর বলেন, শান্তি প্রিয় বাংলাদেশকে যারা অশান্ত করার চেষ্টা করছে, তারা সফল হবে না। দেশের মানুষ সজাগ ও সচেতন রয়েছে।
প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের গুপ্তচর রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ৫আগস্টের আগে পুলিশলীগ, আ’লীগ, প্রশাসনলীগ, কোন লীগেই শেখ হাসিনা তথা হাসিনার সন্ত্রাসীদের বাচাতে পারে নাই । এখন বাংলাদেশের জনগন আবার জেগে উঠে ৫আগস্টের মতো বিপ্লবের মাধ্যেমে এই সন্ত্রাসীদের দেশ ছাড়া করতে হবে, সেজন্য আজ জাতীয় ঐক্য। আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে আসতে হবে, বাংলাদেশ গনতন্ত্র, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহ্ত রাখার জন্য।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, নাছির উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, মনসুর আলম চৌধুরী, সরোয়ার মফিজ, আজিজ উল্লাহ, হাসানুল কবির, মো. হানজাল্লা, দৌলত মিয়া, আহমদ রশিদ চৌধুরী, জাহেদুল ইসলাম মেম্বার, মো. সাইফুদ্দীন, মোজাহারুল ইকবাল লাভলু, এমদাদুল ইসলাম মুন্না, প্রিন্স ওমর ফারুক, একরামুল হক, সাইফুল হায়দার রাসেল ও আরফাত তোষার, মো. ফোরকানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।