মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হানের সভাপতিত্বে সংবর্ধনা সভা চাটখিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম খাইরুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রোমানা আক্তার(আইসিটি শিক্ষা)।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক দিপক সেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে ২০২৫ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তিন ও মেধাবী ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথি বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম খাইরুল ইসলাম খন্দকার বলেন, “এই সম্মাননা কেবল অর্থ সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের প্রতি জাতির প্রত্যাশার প্রতীক। এই তরুণরাই আগামীর বাংলাদেশকে পথ দেখাবে। সভাপতির বক্তব্যে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন, “মহালছড়ি উপজেলাকে খাগড়াছড়ি মডেল শিক্ষা ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাই। এই মেধাবীরাই হবে সেই অগ্রযাত্রার দূত।”