মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

শেয়ার করুন

মো.আকতার হোসেন,বিশেষ প্রতিনিধি:-

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ছিল নানা আয়োজন। “United in Humanity”(মানবতায় ঐক্যবদ্ধ) প্রতিপাদ্য এবার দিবসটি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তারা বলেন, দুর্যোগ ও শান্তিকালীন সময়ে আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট যে ভূমিকা পালন করে আসছে, তা বিশ্বজুড়ে প্রশংসিত। প্রত্যন্ত অঞ্চলেও মানবিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বরোপ করেন বক্তারা।

যুব রেড ক্রিসেন্টের উপজেলা দলনেতা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)তাহমিনা আফরোজ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও সাংবাদিক আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার মো. আমিরুল ইসলাম রকি,সাংবাদিক আকতার হোসেনসহ ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তা, আজীবন সদস্য এবং যুব রেড ক্রিসেন্টের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।