রামগড়ে মাদরাসা ছাত্রী ধর্ষণ: আসামির রায় মৃত্যুদণ্ড

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মো. শাহিন (৫৩) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন এই রায় ঘোষণা করেন।

​ ২০২৫ সালের ২২ জুলাই রামগড়ের নাকাপা বাজারে শিশুকে প্রলোভন দেখিয়ে দোকানে নিয়ে ধর্ষণ করেন দোকানদার শাহিন।

এটিই ট্রাইব্যুনালের প্রথম মামলার রায়। ঘটনার মাত্র ১১ মাস ১৪ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে। মামলায় ১০ জন রাষ্ট্রপক্ষের এবং ৩ জন আসামিপক্ষের সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

সরকারি কৌঁসুলি সৃজনী ত্রিপুরা জানান, দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় ভুক্তভোগী ন্যায়বিচার পেয়েছেন এবং এটি সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

এদিকে- আদালতের রায়কে সন্তুষ্টি প্রকাশ করে এলাকাবাসী জানান, আসামীর মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে জোর দাবি জানান।