রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনের রামগড়ে ১৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের হিসেবে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা) প্রতীকের মোট ভোট ২৪,১৩১, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা (নাঙ্গল) প্রতীকের ৬৩৮ ভোট, তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী উশ্যেপ্রু মারমা ( সোনালী আঁশ) মার্কা প্রতীকের ৫৭৩ ভোট,ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মো. মোস্তফা (আম) প্রতীকে পেয়েছেন ১৭৬৩ ভোট।