রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: “করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

৮ নভেম্বর (রবিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমবায়ের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং একটি আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায় সমিতির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জহির উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ​উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন- সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু,​পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন- সাধারন সম্পাদক শেফায়েত উল্লাহ, ​বাংলাদেশ জামায়াতের ইসলামী রামগড় উপজেলা শাখার আমীর ফয়জার রহমান, উপজেলা এনসিপির সমন্বয়ক হারুনুর রশিদসহ, ​সমবায় সমিতির সভাপতি মিলনসহ স্থানীয় আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা ও র‍্যালি শেষে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে সমবায় সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হয়।