লক্ষীছড়িতে জুলাই শহীদ দিবস পালিত

শেয়ার করুন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জলার লক্ষীছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে  উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ  সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার, লক্ষীছড়ি সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা ও বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইশালা চৌধুরী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক,  বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের অবদান স্মরণ করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় লক্ষীছড়ি উপজেলাতেও দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।

See less