স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি জোনের উদ্যোগে একজন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে গ্যাসের চুলা ও সিলিন্ডার প্রদান করা হয়।
জানা যায়, লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি, এর নির্দেশনায় উক্ত মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় অসহায় ব্যক্তির নিত্যপ্রয়োজনীয় জীবনযাত্রাকে কিছুটা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে গ্যাসের চুলা ও সিলিন্ডার প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।