লক্ষীছড়ি বাজারে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় লেঃ কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি, জোন কমান্ডার, লক্ষীছড়ি জোন-এর নির্দেশনায় লক্ষীছড়ি বাজারে স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার অধিবাসীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ৭ অক্টোবর বুধবার এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পে লক্ষীছড়ি জোনের আরএমও কর্তৃক আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকার অসহায় এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য এ ধরনের মানবিক চিকিৎসাসেবা স্থানীয় জনগণের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় ও দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।