‎লক্ষ্মীছড়িতে হারানো স্মার্টফোন উদ্ধার করলো পুলিশ 

শেয়ার করুন

মোঃ ফারুক, লক্ষীছড়ি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় হারিয়ে যাওয়া একটি মূল্যবান স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ। সাধারণ ডায়েরি করার পরপরই শুরু হয় অনুসন্ধান, আর তাতেই মিলেছে সফলতা।

‎পুলিশ জানায়, উপজেলার দুল্যাতলী ইউনিয়ন-এর পূর্ব চাইল্যাতলী এলাকার বাসিন্দা মায়া বাবু চাকমা (২৫) গত ২ অক্টোবর ২০২৫ খ্রি. ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। পরে তিনি লক্ষ্মীছড়ি থানা-য় একটি সাধারণ ডায়েরি (ট্র্যাকিং নং: 77H4DE) দায়ের করেন।

‎হারানো ফোনটি ছিল শাওমি ব্র্যান্ডের Redmi Note 12 (৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ), নীল রঙের, যার আনুমানিক মূল্য ২২,৯৯৯ টাকা।

‎জিডি পাওয়ার পরপরই থানা পুলিশ প্রযুক্তিগত সহায়তায় তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন অনুসন্ধানের মাধ্যমে শেষ পর্যন্ত মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়।

‎এ বিষয়ে লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, “সাধারণ মানুষের অভিযোগকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি। হারানো মালামাল উদ্ধারে পুলিশ সর্বদা সচেষ্ট।