স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় ‘নতুন কুঁড়ি (সিজন-২)’-এর বিভিন্ন ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হয়। তারুণ্যের উৎসব: মাদক ছেড়ে মাঠে ফেরার আহবানে সারা দেশে ‘নতুন কুঁড়ি (সিজন-২)’ এর আয়োজন করা হয়।
সারা দেশ ব্যাপি আয়োজিত এই আসরের মূল প্রতিপাদ্য ছিলো খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল এবং খেলা হলে পেশা পরিবার পাবে ভরসা। গত ৫ নভেম্বর এই আয়োজনের উদ্বোধন করা হয়।
সারা দেশ ব্যাপি আয়োজিত এই আসরের মূল প্রতিপাদ্য ছিলো খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল এবং খেলা হলে পেশা পরিবার পাবে ভরসা। গত ৫ নভেম্বর এই আয়োজনের উদ্বোধন করা হয়।১২ নভেম্বর বিকেলে উপজেলা পরিষদের মাঠে উপজেলা পর্যায়ের টুর্নামেন্টের সমাপ্তি হয়। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথভাবে এই টুর্নামেন্টর আয়োজন করের।
সমাপনী দিনে বিজয়ীদের মাঝে ট্রপি ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার বাপ্পী দত্ত রনি। এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ, লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: সামুিল ইসলাম, যুবদলের আহবায়ক মকবুল আহমেদ প্রমুখ। এই আয়োজনে ফুটবলে বালক চ্যাম্পিয়ন হয় দুল্ল্যাতলী উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।