খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সদর উপজেলা

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সদর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পানছড়ি উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি সদর উপজেলা দল।

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে এবং খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলার ১০টি দল অংশ নেয়। ফাইনালে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।

ওয়াদুদ ভূঁইয়া বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।