স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলাধীন ৭ নং পাতাছড়া ইউনিয়নের বেলছড়িপাড়া সরকারী প্রা: বিদ্যালয় মাঠে সিন্দুকছড়ি জোন এর আয়োজনে ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নাজীব,(এএমসি) স্যারের নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
১২ আগষ্ট বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এই মেডিক্যাল ক্যাম্পেইনে মোট ২১০জন পাহাড়ী ও বাঙ্গালী (পাহাড়ী ১৭০ জন, বাঙ্গালী ৪০ জন) রুগিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। উক্ত এলাকাটি পাহাড়ি আধ্যুষিত হওয়ায় পাহাড়ি রোগীর সংখ্যা বেশিই লক্ষ্য করা গেছে।
এছাড়াও সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল কাজী নেহাত ফয়সাল পিএসসি, জি স্যারের উপস্থিতে বেলছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হুইল চেয়ার, স্প্রে মেশিন, সেলাই মেশিন এবং ৫ বান্ডেল ঢেউ টিন বিতরণ করেন।
অপরদিকে ৮৬ জন পাহারী এবং ৩২ জন বাঙালির (১১৮)মাঝে শাড়ী, পাঞ্জাবি, গেঞ্জি, শার্ট, বিছানার চাদর, থ্রি পিস, বাচ্চাদের জুতা, মোজা, টাওয়াল হ্যান্ড, জ্যাকেট, বাচ্চাদের খেলনা ইত্যাদী এবং খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উক্ত জিনিস গুলো পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করে এবং বাংলাদেশ সেনাবাহিনী এই সকল সাহায্য সহযোগিতামূলক কাজ অব্যাহত রাখার জন্য আগ্রহ প্রকাশ করে।