স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল স্থানীয় ব্যক্তি ও সৃুশীল সমাজের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা মতবিনিময় সভায় অংশ নেন।
৬ আগস্ট বৃহস্পতিবার সকালে লক্ষীছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল ইসলাম।
প্রথমেই নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, অর্জন এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে নবাগত ইউএনওকে অবহিত করেন। আলোচনায় বিশেষভাবে জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং লজিস্টিক সহায়তার অভাবের বিষয়গুলো উঠে আসে।
পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপজেলার বিভিন্ন সমস্যা, জনভোগান্তি এবং উন্নয়ন চাহিদার বিষয়গুলো তুলে ধরেন। অনুন্নত এ উপজেলাকে আধুনিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বাস্তবসম্মত প্রস্তাবও উপস্থাপন করা হয়।
সভায় উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম। তিনি বলেন, উত্থাপিত সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে এবং পর্যায়ক্রমে উন্নয়নমূলক চাহিদাগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়নে সকল শ্রেণীর মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।